কোন খাদ্য বর্জন করবে এবং কোন খাদ্য বেশি খাবেন। কি ধরনের খাবার বর্জন করা উচিত?

কোন খাদ্য বর্জন করবে এবং কোন খাদ্য বেশি খাবেন 

কি ধরনের খাবার বর্জন করা উচিত?

কি ধরনের খাবার বর্জন করা উচিত?

(১) বর্জন করবেন- কলেষ্টেরল পূর্ণ খাদ্য: চর্বি, মাংস, মাখন, ঘি, পনির, ক্রীম, মালাই, ডিমের কুসুম, মাছের ডিম, আইসক্রীম, লিভার, কিডনী, ব্রেন, গলদা ও বাগদা চিংড়ি, কাকড়া, গুগলি, শামুক, নারকেল, পামওয়েল, বনস্পতি, ডালডা ইত্যাদি। এগুলো খেলে Blood cholesterol অত্যধিক পরিমাণে বেড়ে যায়। ফলে এ্যাথেরোসক্লেরোসিস রোগ হয়ে আপনার হার্ট এ্যাটাক বা Stroke হয়ে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে কিংবা চিরদিনের জন্য আপনি পঙ্গু হয়ে যেতে পারেন।

(২) বিকৃত কার্বোহাইড্রেট (ক্যালরী বেশী): চিনি, মিষ্টি, মদ, ময়দা, বাজারীমধু, চকলেট ইত্যাদি। এগুলো খেলেও Blood Cholesterol বেড়ে যায়। 

(৩) যে সব খাদ্য পরিত্যাগ করা উচিৎ: 

সব ধরণের ফ্যাট, ডিমের কুসুম, চিনি, গুড়, (ধূমপান, মদ্যপান,) বাজারী মধু, সাধারণ দুধ ও এর তৈরী পনির, ছানা, সন্দেশ, All snacks, সব ধরনের বাদাম, নারকেল, আইসক্রীম, হোলমিল্ক পাউডার, লবণ, চা, কফি, ইলিশ, সরপুটি, কই মাছ, চিংড়ি ইত্যাদি। 



যে সব খাদ্য বেশী খেতে হবে: 

সালাদ, সুপ, বিবিধ তরকারি, শস্যজাত খাদ্য, ফলমূল, শাক-সব্জি, মাখন তোলা দুধ ও এ থেকে তৈরী বিভিন্ন খাদ্য, ডাল, চিকেন, পাখীর মাংস, ছোট মাছ। Cholesterol Free তেল খাবেন। 

প্রকৃত বলকারক খাদ্য উপাদান:

 প্রচুর ফল, গোল আলু, লাল চাল, লাল বা ভূষী মিশ্রিত আটা এবং অন্যান্য প্রকৃতিজাত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। Anti-oxidant খাদ্য যা আয়ু বাড়াতে সাহায্য করে-পেঁপে, মাছ, মাশরুম, কমলা, স্ট্রবেরী, মিষ্টি আলু, টমেটো ইত্যাদি।

(Dr. Ashraful Islam)
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.