সর্বোত্তম ব্যায়াম কোনটি? স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম কোনটি?

সর্বোত্তম ব্যায়াম কোনটি? স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম কোনটি?

সর্বোত্তম ব্যায়াম কোনটি এটা বলা খুবই মুস্কিল। এ ব্যাপারে উপদেশগুলো নিম্নরূপঃ

১।  আপনার বয়স যদি ৪০ বছরের বেশী হয় এবং আপনি যদি এতদিন ব্যায়াম না করে থাকেন, আপনি যদি ধুমপায়ী হোন এবং আপনার যদি হৃদরোগ হবার সম্ভাবনা থাকে তা হলে কোন প্রকার ব্যায়াম করার পূর্বে আপনার উচিত হবে একজন ভাল চিকিৎসকের পরামর্শ নেয়া। একটা ECG করে আপনার হার্টের পরিস্থিতি কি তা দেখে আপনার চিকিৎসক কোন ব্যায়াম এবং কি পরিমাণ ব্যায়াম আপনি করতে পারেন-এই মতামতের উপরই নির্ভর করছে আপনার জন্য সর্বোত্তম ব্যায়াম কোনটি।

২।  আপনি এমন ব্যায়াম করুন যা করতে আপনি আনন্দ বোধ করেন। আপনার আগ্রহ এবং ঝোঁক যে দিকে সে জাতীয় ব্যায়াম আপনি বেছে নিতে পারেন। 

স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম কোনটি?

৩।  হাঁটা সবচেয়ে ভাল ব্যায়াম। কারণ দৈহিক দিক দিয়ে বিবেচনা করলে দ্রুত হাঁটার মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ব্যায়াম হস্ত এবং এতে আহত হবার সম্ভাবনা নেই। জনৈক স্বাস্থ্যবিদের মতে "Walking is the best defence against aging and degenerative diseases.





sport physiotherapie hamburg, ব্যায়াম করার সঠিক সময় কখন, সর্বোত্তম ব্যায়াম কোনটি?

ব্যায়ামের সময়ে অসুবিধা- 

ব্যায়াম করার সময় নিম্নের যে কোন একটি অসুবিদা দেখা দিলে ব্যায়াম করা বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুনঃ

(১) অস্বাভাবিক হৃদক্রিয়া যেমন-drop beat অথবা অনিয়মিত হৃদস্পন্দন। 

(২) ব্যায়াম শেষ করার ৫-১০ মিঃ পরে দ্রুত হৃদস্পন্দন (এটা ২- ৪ মিনিটের মধ্যে স্বাভাবিক হতে হবে।)

(৩) ঝিম ঝিম ভাব।

(৪) ঘাড়, বাহু, দাঁত, বুক বা চোয়ালে ব্যথা হলে। প্রতিদিন যদি আপনি ভালো ব্যায়াম করেন তবে অন্য সব কাজও আপনি দক্ষতার সাথে করতে পারবেন। এর জন্য যে সময় ও শক্তি ব্যয় হয় তার চেয়ে বেশী উপকার আপনি লাভ করবেন।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.